Logo

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে চলছে নানা কর্মসূচি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট, ২০২৬, ১২:৩২
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে চলছে নানা কর্মসূচি
ছবি: সংগৃহীত

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলিম উম্মাহর কাছে দিনটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামী ঐতিহ্য অনুযায়ী, ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। ৬৩ বছর বয়সে একই তারিখে তিনি ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন

মহানবী (সা.)-এর আবির্ভাবের আগে আরব সমাজে অরাজকতা, হানাহানি, মূর্তিপূজা ও নানা ধরনের অনাচার প্রচলিত ছিল। ইতিহাসে সেই সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ হিসেবে উল্লেখ করা হয়। মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে মহান আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে প্রেরণ করেন।

শৈশব থেকেই মহানবী (সা.) ছিলেন চিন্তাশীল ও আল্লাহভীরু। তিনি নির্জনে হেরা পর্বতের গুহায় ধ্যান ও ইবাদতে সময় কাটাতেন। ২৫ বছর বয়সে হজরত খাদিজা (রা.)-এর সঙ্গে তার বিবাহ হয়। ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন এবং মানবজাতির কাছে ইসলামের শান্তি ও ন্যায়ের বার্তা পৌঁছে দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা মুসলিমদের কাছে অনুসরণীয় আদর্শ। তার প্রচারিত শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা, সাম্য ও মানবিকতার শিক্ষা আজও মুসলিম সমাজে বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি রয়েছে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব থেকে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জামায়াত ও দলটির বিভিন্ন সংগঠন ‘সিরাতুন্নবী (সা.)’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে।

এনসিপির পক্ষ থেকেও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কর্মসূচি রয়েছে। আজ বাদ আসর বাংলামোটরে দলীয় কার্যালয়ে ‘মেহফিলে ইশক রাসুল (সা.)’ ও নাত-সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় মহানবী (সা.)-এর জীবনাদর্শ স্মরণ এবং তার শিক্ষা অনুসরণের মধ্য দিয়ে দিনটি পালন করছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD