দেশ-জাতির কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি

দেশ ও জাতির কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে এসেছে। এখন আমি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ একজন মানুষ। দলনিরপেক্ষ অবস্থান থেকেই আমি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে যাবো।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কারো প্রতি তার কোনো রাগ-অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য রাখতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত-সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রেখে পরিচালনা করতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়।
বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আমরা এখানে একটি পরিবার। সবাই একই জায়গায় কাজ করি। কাজের পাশাপাশি যখন সুযোগ পাওয়া যাবে, তখন পরস্পরের সঙ্গে কথা বলে নিজেদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে কর্মপরিবেশ আরও সুন্দর করার ওপরও গুরুত্ব দেন তিনি।








