বিদ্যুৎ নিয়ে লোকেরা বলে, টুকু আসে টুকু যায়: রুমিন ফারহানা

জাতীয় সংসদে দেশের আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সমালোচনা করেন।
বিজ্ঞাপন
রুমিন ফারহানা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, তা সাধারণ মানুষই ভালোভাবে বুঝতে পারেন। বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, টুকু আসে টুকু যায়।’
এর আগে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে অধিবেশনে উত্তেজনা তৈরি হয়। পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাব দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর শব্দচয়ন নিয়ে বিরোধীদলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
একপর্যায়ে বিরোধীদলের প্রায় সব সদস্যই দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এতে সংসদে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকারকে বেশ বেগ পেতে হয়।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রুমিন ফারহানা দেশের আইনশৃঙ্খলা, বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন।








