Logo

চীন থেকে প্রতি ইউনিট ২৫ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ২০:২৩
চীন থেকে প্রতি ইউনিট ২৫ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার
ছবি: সংগৃহীত

ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি ইউনিট ২৫ টাকা দরে কিনবে সরকার। প্রকল্পটির মাধ্যমে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি ইউনিট ২৫ টাকা দরে বিদ্যুৎ কেনা হবে। প্রকল্পটি ১৮ মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে। সে অনুযায়ী, ২০২৮ সালের আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতের দাম তুলনামূলক বেশি মনে হলেও প্রকল্পটির মাধ্যমে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার বড় একটি সমস্যার সমাধান হবে। এ প্রকল্পে বাংলাদেশ সরকারকে কোনো অর্থ বিনিয়োগ করতে হবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকা শহরের জন্য ময়লা-আবর্জনা বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুতের দাম বেশি হলেও পরিবেশগত সুবিধা এবং কার্বন ক্রেডিটের বিষয়টি বিবেচনা করলে এর অর্থনৈতিক সুফল অন্যভাবেও পাওয়া সম্ভব।

প্রকল্পের আওতায় বর্জ্য প্রক্রিয়াজাত করার পাশাপাশি জৈব সারও উৎপাদন করা হবে। এ ছাড়া বিনিয়োগকারী প্রতিষ্ঠান ল্যান্ডফিল ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সিটি করপোরেশনকে মাসিক ভাড়া দেবে।

বিজ্ঞাপন

মীর শাহে আলম আরও জানান, আমিনবাজারের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকেও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে প্রতিদিন ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

এ প্রকল্প বাস্তবায়নে চীনের একটি বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD