আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুমের শিকার ব্যক্তিরা প্রতিটি মুহূর্তে মৃত্যুর আশঙ্কায় দিন কাটিয়েছেন। একই সময়ে তাদের পরিবারের সদস্যদেরও চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্য দিয়ে সময় পার করতে হয়েছে। এই অভিজ্ঞতার কষ্ট ভুক্তভোগী ও তাদের স্বজন ছাড়া অন্য কারও পক্ষে পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকার দুই হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং অনেক মরদেহ গুম করার অভিযোগ রয়েছে। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায় হয়েছে এবং এর দাফন হয়েছে দিল্লিতে।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের গুমের অভিজ্ঞতার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী কিংবা সুমনের মায়ের মানসিক অবস্থার বিষয়টি অন্য কারও পক্ষে বোঝা কঠিন। একইভাবে গুমের সময় তার নিজের স্ত্রী ও সন্তানরা কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, সেটিও তিনি ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারবেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী ৭০৯ জনের গুম হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ১৫৫ জন ফিরে এসেছেন। এছাড়া পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে গুমের ঘটনা নিয়ে ১ হাজার ৮৫০টি আবেদন জমা পড়েছিল।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে গুম ও হত্যার মতো কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। ব্রিগেডিয়ার আযমীর মতো অনেকেই ফিরে এলেও তাদের কেউ কেউ পরিবারের সদস্যদের আর ফিরে পাননি বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদনে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। তবে তাদের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা দুই হাজারের বেশি।
তার দাবি, অনেক মরদেহ গায়েব করে দেওয়া হয়েছে এবং কিছু মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। এ কারণে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করেন তিনি।








