নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

বাণিজ্য বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এ বৈঠক শুরু হবে। দুই দিনব্যাপী বৈঠকটি শেষ হবে আগামীকাল শুক্রবার।
বিজ্ঞাপন
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বিভিন্ন বাধা ও সমস্যা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ। এর মধ্যে পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত বিভিন্ন বিষয়সহ বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ইস্যু আলোচনায় তুলবে ঢাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিতে মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ভারত বাংলাদেশে এক হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
বিজ্ঞাপন
মূলত, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। দেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলা আমদানি করেন।








