বিমানবাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার (৭ অক্টোবর) বিমানবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে দুই বাহিনীর প্রধান কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ দুই প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, সহযোগিতা ও পেশাদার সম্পর্কের প্রতিফলন বলে জানানো হয়েছে।








