Logo

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, প্রতিমা বিসর্জনে নজরদারিতে ড্রোন-হেলিকপ্টার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১৬:৪০
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, প্রতিমা বিসর্জনে নজরদারিতে ড্রোন-হেলিকপ্টার
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশের ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিমা বিসর্জনের সময় আকাশপথে নজরদারির জন্য ড্রোন ও হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মণ্ডপকেন্দ্রিক টহল, বিশেষ চেকপোস্ট, গোয়েন্দা তৎপরতা ও সাইবার নজরদারিও বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর আনুষ্ঠানিকতা শেষে ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানিয়েছে, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকা, জনবহুল স্থান এবং বড় মণ্ডপে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কে কৌশলগতভাবে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ মোটরবাইক টহলও পরিচালিত হচ্ছে।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশে বহুমুখী নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম স্থাপন এবং জরুরি সেবার জন্য হটলাইন চালু রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানি ও অপপ্রচার ঠেকাতে সাইবার উইং নজরদারি করবে। প্রতিমা বিসর্জনের মতো গুরুত্বপূর্ণ সময়ে ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। পূজা উদযাপন কমিটি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন অঞ্চলে প্রয়োজনীয় জনবল মোতায়েন করা হয়েছে।

রাজধানী ঢাকায় কেন্দ্রীয় ও জনবহুল পূজামণ্ডপগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এসআরবির সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট এবং বিশেষ টহল দল দায়িত্ব পালন করবে।

ইন্তেখাব চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। জরুরি প্রয়োজনে সাধারণ মানুষকে পুলিশ ও এসআরবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার কথাও উল্লেখ করেন এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাক্‌-পূজা, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়—এই তিন পর্যায়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, উৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সামাজিক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), কুইক রেসপন্স টিম (কিউআরটি), ক্রাইম সিন ভ্যান এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রস্তুত থাকবে।

এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সসহ বিভিন্ন পুলিশ ইউনিটে সার্বক্ষণিক মনিটরিং সেল চালু রাখা হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (অপারেশন) মো. আইয়ুব আলী বাসসকে জানান, দুর্গাপূজা নিরাপদে সম্পন্ন করতে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনসহ আগাম নিরাপত্তামূলক কার্যক্রম চলছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, সারাদেশে ২ লাখ ১২ হাজার ৮৩৪ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন করে এবং সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

মণ্ডপের নিরাপত্তা, প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থাপনা, আলোকসজ্জা এবং অগ্নিনিরাপত্তার বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এ বছর দেশে প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেশি।

পূজামণ্ডপের নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার ও তদারকি বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ দুর্গাপূজার নিরাপত্তা কার্যক্রমেও কাজে লাগানো হবে। এ জন্য জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্স, বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD