Logo

দুর্গাপূজায় কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই: ডিএমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ১৯:৪৩
দুর্গাপূজায় কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই: ডিএমপি
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজধানীতে কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখছে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রমনা কালীমন্দিরে স্বর্ণ চুরির মামলার রহস্য উদ্‌ঘাটন, আসামি গ্রেপ্তার এবং চুরি হওয়া আলামত উদ্ধারের বিষয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মো. ফারুক হোসেন বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা বা অপরাধ সংঘটিত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমরা মনে করি, পূজা সুন্দরভাবে উদযাপন হবে এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই।’

দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীতে পুলিশের উপস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা আরও বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী ১৫ অক্টোবর ডিএমপি কমিশনার পূজার নিরাপত্তা নিয়ে বিস্তারিত ব্রিফিং করবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পূজামণ্ডপসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুলিশের প্রস্তুতির বিস্তারিত ওই ব্রিফিংয়ে তুলে ধরা হবে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD