Logo

গাড়ি থেকে নিজেই সরকারি লোগো সরালেন ইশরাক হোসেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ১৩:৪৬
গাড়ি থেকে নিজেই সরকারি লোগো সরালেন ইশরাক হোসেন
ছবি: সংগৃহীত

নিজের ব্যবহৃত গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসা থেকে প্রেসক্লাবের উদ্দেশে রওনা হওয়ার সময় তিনি গাড়ি থেকে লোগোটি সরিয়ে নেন। একই সঙ্গে বিশেষ কারণের কথা উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গাড়ি থেকে সরকারি লোগো সরানোর সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, “দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও বলেন, “বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।”

এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

রবিবার (১৮ অক্টোবর) দিনভর ঘটনাটি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এ ঘটনাকে ঘিরে বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর মধ্যেই সোমবার গাড়ি থেকে সরকারি লোগো সরিয়ে পদত্যাগের ঘোষণা দেওয়ায় ইশরাক হোসেনকে ঘিরে রাজনৈতিক আলোচনা নতুন মাত্রা পেয়েছে। তবে তার পদত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD