Logo

দীর্ঘ সময় ক্ষমতায় থাকাই কাল হলো অন্তর্বর্তী সরকারের: মোস্তফা ফিরোজ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫, ০৬:৫২
দীর্ঘ সময় ক্ষমতায় থাকাই কাল হলো অন্তর্বর্তী সরকারের: মোস্তফা ফিরোজ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকায় সেটিই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে আলোচনায় তিনি এ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকায় সেটিই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে আলোচনায় তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একাধিক এজেন্ডা নিয়ে কাজ করছে। সংস্কারের ধরন, কাঠামো এবং প্রকৃতি নিয়ে যেমন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য রয়েছে, তেমনি উপদেষ্টা পরিষদের ভেতরেও ভিন্নমত থাকা অস্বাভাবিক নয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোস্তফা ফিরোজের মতে, সবাই তো একই রাজনৈতিক দল থেকে আসেননি। ফলে বহুমাত্রিক লক্ষ্য পূরণ করতে গিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে মতভেদ এবং বিভক্তি তৈরি হওয়া স্বাভাবিক।

এ প্রসঙ্গে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেরও উল্লেখ করেন। ফখরুল বলেছেন, গণতন্ত্রের পক্ষের শক্তি যেন দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, সেটি একাংশের দাবি হলেও অন্যরা তা চাইছে না।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD