Logo

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, প্রজ্ঞাপন জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৬, ১৯:২১
৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্বে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি—এই ছয় জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী- বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন কে এপিবিএনে বদলি করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার খাগড়াছড়ি জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন। সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলাম নৌ পুলিশের দায়িত্বে স্থানান্তরিত হয়েছেন। পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমান বরিশালের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD