প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতার ছেলে

যশোরের শার্শা উপজেলায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর কক্ষ থেকে জামায়াতের এক নেতার ছেলেকে আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে।
বিজ্ঞাপন
আটক ব্যক্তির নাম সাব্বির হোসেন। তিনি বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তিনি বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি এবং সাবেক ইউপি সদস্য নাসির উদ্দীনের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, ওই রাতে সাব্বির হোসেনকে সংশ্লিষ্ট নারীর কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে স্থানীয়রা ওই নারী ও সাব্বির হোসেনকে বাড়ির পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশের উপস্থিতির পর কোনো আইনি ব্যবস্থা না নিয়ে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন
এ বিষয়ে সাব্বির হোসেন দাবি করেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে ওই নারীর বাড়িতে গিয়েছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে যাতায়াত করতেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে পরিবারের সদস্যরা কক্ষে ঢুকে দুজনকে একসঙ্গে দেখতে পান। এরপরই স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী বলেন, সাব্বির হোসেন কোনো নেতা নন, তিনি জামায়াতের একজন কর্মী। নির্বাচনের সময় একটি পক্ষ ঘটনাটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছেন। সাব্বির হোসেনকে তার স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।








