Logo

মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাকের প্রার্থীর বিরুদ্ধে থানায় এজাহার

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০৫
মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাকের প্রার্থীর বিরুদ্ধে থানায় এজাহার
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের হুমকি ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী এবং ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাইসুল ইসলাম আখন্দ নামে এক ব্যক্তি অভিযোগকারী হিসেবে দেবিদ্বার থানায় এজাহার জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাতে দেবিদ্বার উপজেলার বাকসার বাজারে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের উদ্দেশে ভয়ভীতি প্রদর্শন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি তাকে দলের সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার মনোনয়ন আগেই বাতিল হয়েছিল। সাম্প্রতিক এই ঘটনার পর তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, এজাহারের ভিত্তিতে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের ভয়ভীতি বা সহিংসতার চেষ্টা বরদাশত করা হবে না বলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD