Logo

দুই ভোটকেন্দ্র দখলের চেষ্টা, বিএনপির ১৩ নেতাকর্মী আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৪
দুই ভোটকেন্দ্র দখলের চেষ্টা, বিএনপির ১৩ নেতাকর্মী আটক
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি ভোটকেন্দ্রে দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং ৯ নম্বর ওয়ার্ডের নলাম কেন্দ্র এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর টহল দল। এ সময় দখলচেষ্টার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়।

নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আটকরা হলেন— মধুপুর এলাকার শামসুল হকের ছেলে আব্দুর রহমান (৪২), বশির উদ্দিন বেপারীর ছেলে মো. শাহজাহান বেপারী (৬৪), ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ সরোয়ার (৫২), শাহজাহান বেপারীর ছেলে মো. জুলহাস উদ্দিন (২৪), মো. বাবুল হোসেনের ছেলে মো. সুমন (২৩), আহমদ আলীর ছেলে মো. সুজন (২০), মো. তাইজুল ইসলামের ছেলে মো. শাহিনুর ইসলাম (৩০), আখতার হোসেনের ছেলে মো. সুমন (৩৬) এবং গোপিপাড়া এলাকার দানেজ আলী শেখের ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫)।

বিজ্ঞাপন

অন্যদিকে নলাম কেন্দ্র থেকে আটক করা হয়— নলাম বাগবাড়ি এলাকার ইউসুফ আলীর ছেলে মো. মন্টু মিয়া (৩৫), নলাম পানপাড়া এলাকার মো. আলী হোসেনের ছেলে মো. জুয়েল মিয়া (৩৬), একই এলাকার লোকমান হোসেনের ছেলে কবির হোসেন (৩৭) এবং মজিদ বেপারীর ছেলে রাকিব হোসেন (৩৯)।

স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক।

বিজ্ঞাপন

আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন জানান, সেনাবাহিনী রাতেই ১৩ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD