Logo

ব্যালট পেপার নিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা, ৩ বছরের কারাদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৪
ব্যালট পেপার নিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা, ৩ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর ব্যালট পেপার বাক্সে না দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করায় শাহিন মালিথা (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, শাহিন মালিথা ভোট দেওয়ার পর ব্যালট পেপারটি নিজের কাছে রেখে কেন্দ্রে একটি সাদা কাগজ ফেলে বের হওয়ার চেষ্টা করেন। বিষয়টি দায়িত্বরত কর্মকর্তাদের নজরে আসলে তাকে সঙ্গে সঙ্গেই আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক করা যুবক তার দোষ স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা প্রদান করে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম দণ্ড ভোগ করতে হবে।

মিরপুর থানা পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথাকে ইতোমধ্যে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এই ঘটনায় প্রশাসন নির্বাচনী আইন রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD