Logo

যুবদল নেতার দোকানে হামলা ও লুটপাট, গ্রেপ্তার ২ জামায়াত নেতা

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:২৯
যুবদল নেতার দোকানে হামলা ও লুটপাট, গ্রেপ্তার ২ জামায়াত নেতা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় পুলিশ দুই জামায়াত ইসলামীর স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আবদুল আলিম সরদার এবং সেক্রেটারি আবদুল কাদের খন্দকার।

ঘটনার সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলা চালানো হয়। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় যুবদল নেতা আব্দুল লতিফ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করার পর শুক্রবার ভোরে ‘পূর্বশক্রতার জেরে’ এই হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম জানান, শনিবার সন্ধ্যায় উধুনিয়া ইউনিয়নের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলেছে, মামলার সব তথ্য যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD