Logo

হাতুড়ি-শাবল দিয়ে স্বামীকে হত্যা করা সেই ঘাতক স্ত্রী গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
কাঁঠালিয়া, ঝালকাঠি
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৯
হাতুড়ি-শাবল দিয়ে স্বামীকে হত্যা করা সেই ঘাতক স্ত্রী গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে স্বামী নিহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্ত্রী ইসরাত জাহান লিজাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিহতের চাচাত ভাই নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ছোবরা গ্রামের বাসিন্ধা মিরাজুল ইসলাম বাদী হয়ে লিজা আক্তার ও অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামী করে থানায় একটি মামলা করেন। ( মামলা নং-০২) তারিখঃ ০৪/০৯/২০২৬।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিন আউরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত লিজা উপজেলা সদরের দক্ষিন আউরা গ্রামের জাকির হোসেন মঞ্জু মল্লিকের মেয়ে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জানা গেছে, ৬ বছর আগে উপজেলার দক্ষিন আউরা গ্রামের জাকির হোসেন মঞ্জু মল্লিকের মেয়ে ইসরাত জাহান লিজা (২৫) আক্তারের সাথে বিয়ে হয় নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ছোবরা গ্রামের বাসিন্ধা লুৎফর রহমানের ছেলে পলাশের (৪৮)। বিয়ের পর স্বামী স্ত্রী মিলে চার বছর ঢাকায় বসবাস করেন।

এর পর গত দেড় বছর পুর্বে শ্বশুর বাড়ী এলাকায় এসে বসবাস শুরু করেন পলাশ। প্রথমে কাঠালিয়া উপজেলা পরিষদের সামনে পরে বাস কাঠালিয়া স্টান্ডে ঔষধের ব্যবসা শুরু করেন। উপজেলা সদরের দক্ষিন আউরা এলাকায় সাবেক প্রধান শিক্ষক আবদুল জলিল আকনের বাসায় স্বামী স্ত্রী মিলে ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় টাকা পয়সা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে স্ত্রী লিজা আক্তার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এতে পলাশ জ্ঞান হারায়। পরে শাবল দিয়ে উপর্যপুরি মাথায় আঘাত করে এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন।

থানার ওসি আবু নাছের রায়হান জানান, এঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘাকত স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD