Logo

সালমান মুক্তাদিরের শ্বশুরের চার মদের গুদাম সিলগালা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৬, ১২:০৭
সালমান মুক্তাদিরের শ্বশুরের চার মদের গুদাম সিলগালা
ছবি: সংগৃহীত

শুল্কমুক্ত মদ গোপন গুদামে মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউসের কার্যক্রমে গুরুতর অসংগতি শনাক্ত করা হয়।

অভিযানকালে সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট চারটি ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণ করছে। এর মধ্যে অনুমোদিত ওয়্যারহাউসের পাশাপাশি আরও দুটি অননুমোদিত গুদামেও পণ্য মজুতের তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এনবিআর জানায়, অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD