সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিভিন্ন তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থাটি দেশের বিভিন্ন ব্যাংকে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, বিএফআইইউর পাঠানো ই-মেইলে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্যের পাশাপাশি হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট) চাওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া তার নামে থাকা হিসাবগুলোর কেওয়াইসি ও স্টেটমেন্টের সফটকপি পাঠাতে বলা হয়েছে। বিএফআইইউর দেওয়া এক্সেল ফাইলে সংশ্লিষ্ট হিসাবগুলোর প্রয়োজনীয় তথ্য পূরণ করে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে চিহ্নিত হিসাবগুলোর সুদ আয় এবং উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে।
লেনদেনসংক্রান্ত তথ্য তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা কার্যকর হবে বলে বিএফআইইউর ই-মেইলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তলব করা তথ্যের গোপনীয়তা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে সম্প্রতি সালমান মোহাম্মদ মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে বিভিন্ন আসবাব ও সামগ্রী ভাঙচুর করে বলে জানা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার পর সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেছিলেন, বিএনপির লোকজন তার কাছে চাঁদা চেয়েছিল। পরে তিনি জানান, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। বক্তব্যের এই পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান বলেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা পাওয়া ব্যক্তিরা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে তিনি আশা করেন।








