Logo

পাকিস্তানে কমল পেট্রোলের দাম, বাড়ল ডিজেলের

profile picture
জনবাণী ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬, ১৬:৪১
পাকিস্তানে কমল পেট্রোলের দাম, বাড়ল ডিজেলের
ছবি: সংগৃহীত

পাকিস্তানে পেট্রোলের দাম লিটারপ্রতি ১ রুপি কমিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে একই সঙ্গে হাই-স্পিড ডিজেলের দাম ২ রুপি বাড়ানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওগরা) নতুন এ মূল্য ঘোষণা করে।

বিজ্ঞাপন

নতুন দাম অনুযায়ী, পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩২২ রুপিতে। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ রুপি। নতুন এই মূল্য ২৩ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এবং ইরানের হরমুজ প্রণালি বন্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জ্বালানির দাম নির্ধারণের পদ্ধতিতে পরিবর্তন এনেছে পাকিস্তান সরকার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগে পাক্ষিক ও সাপ্তাহিক ভিত্তিতে জ্বালানির দাম পর্যালোচনা করা হলেও এখন থেকে প্রতিদিন তা পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিনের নির্ধারিত দাম ওগরার ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

এ ছাড়া জ্বালানির মূল্য নির্ধারণের নতুন ফর্মুলাও চালু করা হয়েছে। এতে পাকিস্তান স্টেট অয়েল (পিএসও)-এর কার্গোর প্রকৃত আমদানি ব্যয় এবং স্থানীয় রিফাইনারিগুলোর জন্য ৭ মার্চের যুদ্ধপূর্ব শুল্ক ও প্রিমিয়ামের হার বিবেচনায় নিয়ে পেট্রোলের দাম সমন্বয় করা হচ্ছে।

সূত্র: জিও নিউজ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD