দুই বছরের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম, বিনিয়োগে ধাক্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারের অতিরিক্ত মূল্যায়ন নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে বৈশ্বিক আর্থিক বাজারে। এর জেরে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। শুক্রবার এর দাম নেমে এসেছে গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১১টা ১৩ মিনিটে বিটকয়েনের দাম ৫ দশমিক ১০ শতাংশ কমে দাঁড়ায় ৫৫ হাজার ৮৩০ ডলারে। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এটিই মুদ্রাটির সর্বনিম্ন দর। এর আগে দাম ৩ দশমিক ৫৭ শতাংশ কমে ৫৬ হাজার ৮১৩ দশমিক ৬৮ ডলারে নেমেছিল।
এদিন বিটকয়েনের দাম ৬০ হাজার ডলারের নিচেও নেমে যায়। চলতি বছরের জুলাইয়ের পর প্রথমবারের মতো এই গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করে নিচে নামে বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সিটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে ক্রিপ্টোকারেন্সির বাজারে অস্থিরতা ক্রমেই বাড়ছে। এআই অবকাঠামো তৈরিতে বিপুল অর্থ বিনিয়োগ করে প্রত্যাশিত মুনাফা পাওয়া যাবে কি না, তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এর পাশাপাশি ঋণের ব্যয় বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর নিয়ন্ত্রণসংক্রান্ত ঝুঁকি এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবর বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচকগুলোও চলতি সপ্তাহে বড় দরপতনের মুখে রয়েছে। সূচকগুলো ২০২৫ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের দিকে এগোচ্ছে। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘লিবারেশন ডে’ শুল্ক ঘোষণা করেছিলেন।








