কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেফতার দুই সাবেক সেনা

কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং অনলাইনে সরকারবিরোধী কনটেন্ট প্রচারের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।
বিজ্ঞাপন
তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে রোববার রাতে ডিবি পুলিশ সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
যেসব অভিযোগের কথা জানিয়েছে পুলিশ
গ্রেফতার দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, তারা সরকারবিরোধী বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছিলেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।








