রবীন্দ্রনাথ গ্রাফিতি মুছতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াস আটক

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক।
তিনি বলেন, শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে, গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরে ওই এলাকার দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
বিজ্ঞাপন
ফুটপাতটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি সেখানে নতুন ডাস্টবিন স্থাপন, বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।








