Logo

সাতকানিয়ায় তাহসান হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ১৫:৩৩
সাতকানিয়ায় তাহসান হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় তাহসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহিউদ্দিনকে (৩০) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এসআরবি-৭ ও এসআরবি-১০-এর যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যা মামলার তিন নম্বর আসামি মহিউদ্দিন ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে মাতুয়াইল ইউটার্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মহিউদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা এলাকার আব্দুল মোনাফের ছেলে।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গত ৯ সেপ্টেম্বর সাতকানিয়া থানায় তাহসান হত্যা মামলাটি দায়ের করা হয়। ওই মামলার এজাহারে মহিউদ্দিনকে তিন নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD