Logo

পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টা, আটক যুবককে পিটিয়ে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৫ অক্টোবর, ২০২৬, ১২:২২
পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টা, আটক যুবককে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমন (২১) নামে এক যুবককে আটক করে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার আরেক আসামি পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। তাঁরা বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা ও বাস্তহারা বস্তির বাসিন্দা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহত ইমন বাকলিয়া এলাকার বাসিন্দা। তাঁর ফুফু রেহানা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় মামলাটি করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়। পরে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে একটি সেতুর নিচে তাঁকে ফেলে রেখে যাওয়া হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, খবর পেয়ে ইমনের ফুফু ও তাঁর ছেলে ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বর্তমানে ইমনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার অন্য এক আসামি এখনো পলাতক রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গ্রেপ্তার ও ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপের বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD