Logo

ঝাড়খণ্ডে আদানি বিদ্যুতের ৩৪% কেন কিনতে হবে: রিজভীর প্রশ্ন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, ১৫:০৫
ঝাড়খণ্ডে আদানি বিদ্যুতের ৩৪% কেন কিনতে হবে: রিজভীর প্রশ্ন
রুহুল কবির রিজভী | ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে আদানি বিদ্যুতের চুক্তি করেছে, যা দেশের স্বার্থে হয়নি। তিনি প্রশ্ন তুলেছেন, ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুতের ৩৪ শতাংশ কেন বাংলাদেশকে কিনতে হবে এবং এ ধরনের চুক্তি দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার সামিল।

বিজ্ঞাপন

রবিবার (১৬ নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির মানবেতর জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের আর্থিক সহায়তা প্রদান করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এসব মন্তব্য করেন।

রিজভী অভিযোগ করেন, বন্দরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারত।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান সরকারকে বিশেষজ্ঞ ড. ইউনূসের নেতৃত্বে এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, অতীতের সরকারের বিভিন্ন চুক্তি, সিদ্ধান্ত এবং দমন-পীড়ণের কারণে সাধারণ মানুষের জীবন অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। এসব কারণে জনগণ পরিবর্তনের দাবি জানিয়েছিল।

বিজ্ঞাপন

এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং রিজভীর সঙ্গে এলাকায় মানুষের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD