Logo

খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ১৮:০২
খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে গেছেন তার সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ডা. জুবাইদা রহমান।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের ফটক দিয়ে তার গাড়ি প্রবেশ করে।

এর আগে, শুক্রবার বেলা পৌনে ১১টায় জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চলে যান এবং প্রায় দুই ঘণ্টা খালেদা জিয়ার পাশে অবস্থান করেন।

বিজ্ঞাপন

দুপুর আড়াইটার দিকে হাসপাতাল থেকে তিনি খালেদা জিয়ার ধানমন্ডির বাসায় যান। পরে রাতে আবার হাসপাতাল পৌঁছান।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ জানিয়েছেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে চিকিৎসকেরা শারীরিকভাবে নিরাপদ মনে করলে তাকে লন্ডনে নেওয়া হবে।

ডা. জাহিদ বলেন, গত ২৩ নভেম্বর রাত থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স প্রযুক্তিগত ত্রুটির কারণে আগমনে বিলম্ব হয়েছে। পাশাপাশি মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, ওই মুহূর্তে ফ্লাই করা সঠিক হবে না। সেজন্য তার বিদেশে নেওয়ার বিষয়টি কিছুটা পিছিয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি তদারকি করছেন এবং চিকিৎসকদের মতামতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD