দেশের অস্তিত্বে আস্থা ছিল না শেখ হাসিনার: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন, অতীতে একদলীয় শাসন প্রতিষ্ঠা এবং পরবর্তীতে বিদেশি শক্তির ওপর নির্ভরতা—এসবের মাধ্যমে শেখ হাসিনা দেশের স্বাধীন সত্তাকে দুর্বল করেছেন। দেশের অস্তিত্বে আস্থা ছিল না তার। গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, আর শেষ পর্যন্ত তিনি নির্ধারিত ঠিকানা দিল্লিতে পালিয়ে গেছেন।
বিজ্ঞাপন
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে কক্সবাজারের চকরিয়ার ইসলামনগরে মহিলা সমাবেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
আরও পড়ুন: এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত / শারীরিক অবস্থা অনুকূলে এলে বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে
সালাহউদ্দিন বলেন, ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না। এবারের নির্বাচন হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য—কারণ জনগণই তাদের ভোটাধিকার রক্ষায় এবার সোচ্চার।
ধানের শীষের প্রতি জনগণের আস্থা ফিরেছে উল্লেখ করে তিনি বলেন, জনমুখী ইশতেহারই বিএনপিকে আবারও সংসদে পৌঁছে দেবে।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন এবং কেন্দ্র উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দেবেন। বিএনপি কথা দিলে তা রক্ষা করতেই জানে। ইনশাআল্লাহ, দেশের শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে।
আরও পড়ুন: ‘দেশে ফিরবেন তারেক রহমান, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি’
সমাবেশে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।
কক্সবাজার-১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন গত ২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও জনসভা শেষে তিনি আগামী ৭ ডিসেম্বর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।








