Logo

এবি পার্টি ছাড়লেন কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ গোলাম রসুল দিনার

profile picture
জেলা প্রতিনিধি
২ মার্চ, ২০২৬, ১১:৫৮
এবি পার্টি ছাড়লেন কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ গোলাম রসুল দিনার
ফাইল ছবি।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় সদস্য ও এবি যুব পার্টি-এর সঙ্গে সম্পৃক্ত নেতা মোহাম্মদ গোলাম রসুল দিনার দলটির সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১ মার্চ) দলের চেয়ারম্যান বরাবর পাঠানো এক আনুষ্ঠানিক পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগপত্রে দিনার উল্লেখ করেন, তিনি এবি পার্টির একজন সদস্য এবং এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবি পার্টি ও এর যুব সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকার সুযোগ দেওয়ায় তিনি দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদকসহ সব পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

চিঠিতে তিনি আরও বলেন, দলীয় দায়িত্ব পালনের সময় যদি নিজের অজান্তে কোনো নেতাকর্মী বা সহকর্মীর প্রতি কষ্ট দিয়ে থাকেন, তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত। ব্যক্তিগত ও পারিবারিক কারণের কথা উল্লেখ করে তিনি দলীয় সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্রটি গ্রহণ করার জন্য দলের চেয়ারম্যানের নিকট আবেদন জানান।

পদত্যাগপত্রের অনুলিপি এবি পার্টির দপ্তর সম্পাদক এবং এবি যুব পার্টির দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এবি পার্টির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, দিনার দীর্ঘদিন ধরে এবি পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং যুব সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। তার হঠাৎ পদত্যাগে স্থানীয় ও দলীয় পর্যায়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD