বাংলা নববর্ষ বরণে বর্ণিল আয়োজন করল এনসিপি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। দলের সংস্কৃতি সেলের উদ্যোগে আয়োজিত ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ অনুষ্ঠানে বাউল গান, নৃত্য, আবৃত্তি ও লোকজ পরিবেশনার পাশাপাশি দেশীয় ঐতিহ্যের নানা আয়োজন রাখা হয়।
বিজ্ঞাপন
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা ঐতিহ্যবাহী নকশার পোশাকে সজ্জিত ছিলেন। কেউ ছবি তুলছেন, কেউ সেলফিতে ব্যস্ত সময় কাটান। অনেককে ‘শুভ নববর্ষ’ লিখে রঙতুলির আঁচড়ে মুখমণ্ডল সাজাতেও দেখা যায়।
একই সময়ে বাংলামোটরের নেভি গলিতে বসেছে বৈশাখী মেলা। সেখানে গান, নৃত্য ও বায়োস্কোপসহ নানা লোকজ আয়োজন রয়েছে। পাশাপাশি মুড়ি-মুড়কি, জিলাপি ও দেশীয় খাবারের দোকান এবং মাটির তৈজসপত্রের স্টল বসেছে।
এনসিপির সংস্কৃতি সেল সম্পাদক লুৎফর রহমান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মেলার কার্যক্রম সন্ধ্যা ৬টার আগেই শেষ করা হবে।








