Logo

রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ, ২০২৬, ২০:৩২
রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
ছবি: সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ মার্চ) রাত ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমসাময়িক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের লক্ষ্যে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরবেন।

রাজনৈতিক অঙ্গনে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে দলটির এই সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংবাদ সম্মেলনে কী বার্তা আসে, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD