Logo

খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ডেকেছে জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ, ২০২৬, ১৬:১৫
খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ডেকেছে জামায়াত
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

রোববার বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জামায়াত বলেছে, ইরান ও তার শীর্ষ নেতৃত্বের ওপর হামলা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বাড়াবে। এই ঘটনার প্রতিবাদ জানাতে আজকের বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত মিছিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

জামায়াত নেতারা বলেন, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মীরা মিছিলে যোগ দিয়ে কর্মসূচি সফল করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD