আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশে ফেরার পরিকল্পনার খবর সামনে আসতেই এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ।
আসিফ লিখেছেন, ‘: ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। : বের করে দিচ্ছে ভালো কথা, ভারত আমাকে একটা বিমান ও দিচ্ছে না। এটাও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে। ঢাকা: আসো খাঁচা আর দড়ি রেডি আছে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে দুই বছরেরও বেশি সময় ভারতে অবস্থানের পর আগামী বিজয় দিবসেই দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তার মুখপাত্রের বরাতে মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গেছিলেন, তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।








