Logo

ঈদের পর সারাবছর চলবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ, ২০২৬, ১৬:০৪
ঈদের পর সারাবছর চলবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার) আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের পর থেকেই সারাবছর ধরে দেশের বিভিন্ন জেলায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রোববার তিনি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে বলেন, “নির্বাচন কমিশনের একটি বড় অংশ সাংবাদিকরা। তারা কমিশনের কাজের সমালোচনা করেন, এবং আরও ভালোভাবে নির্বাচন আয়োজনের উপায় তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক ভালো হয়েছে। তবে ভালো নির্বাচনের কোনো শেষ নেই, আমরা আরও ভালো করতে চাই।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হয়। ঈদের পর থেকে স্থানীয় সরকারের সব নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।

বিজ্ঞাপন

মাছউদ উল্লেখ করেন, দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে নির্বাচন হবে তা নিয়ে সংসদের প্রথম অধিবেশনের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে। তিনি বলেন, “আইন অনুযায়ী আমরা ভালো নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকব।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD