Logo

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৬, ১১:৪৫
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান রাষ্ট্রপতি। সেখানে চিকিৎসাধীন ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। পাশাপাশি মন্ত্রীর চলমান চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD