Logo

বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ১৮:১০
বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অব কমিটমেন্ট’ বা প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, অতীতেও দল যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়িত হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ১৯৯০ সালের বিএনপির ইশতেহারে ঘোষণা দেওয়া হয়েছিল যে স্বামী মারা গেলে স্ত্রী যতদিন জীবিত থাকবেন, ততদিন পেনশন পাবেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রিজভী বলেন, এটি বিএনপির দীর্ঘদিনের নীতি। আমরা আবারও ক্ষমতায় এলে এই নীতি অব্যাহত রাখব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়িত হবে। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিটি অঙ্গীকার পূর্ণ হবে এবং কোনো বিচ্যুতি হবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচন করতে চাইলে দলকে প্রস্তুতি ও সভা-সমাবেশ করার সুযোগ দিতে হবে, না হলে নির্বাচন হবে অপ্রয়োজনীয় ও অসম্পূর্ণ। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে দূর থেকে প্রযুক্তি ব্যবহার করে তৃণমূলে দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি প্রয়োজন মনে করলে দেশে এসে নেতৃত্ব দেবেন।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলও উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD