Logo

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১৩:২৯
প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল
ছবি: সংগৃহীত

কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। শুনানি শেষে প্রার্থী হিসেবে তার অবস্থান পুনরায় নিশ্চিত করা হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ বলেন, আলহামদুলিল্লাহ, এ অর্জনের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

বিজ্ঞাপন

এর আগে ২ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা-সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়ন স্থগিত রাখা হয়েছিল। পরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ড. হামিদুর রহমান আযাদ আপিল করেন এবং আজ কমিশনের রায়ে প্রার্থিতা পুনরায় নিশ্চিত হয়েছে।

এবারের সিদ্ধান্ত কক্সবাজার-২ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী হিসেবে তার অবস্থানকে বৈধ ও শক্তিশালী করেছে। প্রার্থী তিনি স্থানীয় জনগণের কল্যাণে কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD