Logo

নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৯
নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
মাহমুদুর রহমান মান্না | ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার নিষ্পত্তি হওয়ায় আপিল মঞ্জুর করা হয়েছে।

এর আগে, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বগুড়া-২ আসনের দায়িত্বে থাকা মো. তৌফিকুর রহমান মান্নার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিলেন।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছিল, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় বিভিন্ন অসংগতি রয়েছে। তিনি ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করেননি। এছাড়া হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন, তা সম্পাদনের এক দিন পর স্বাক্ষর করেছেন। সম্পদ বিবরণীর ফরমও দাখিল করা হয়নি। এসব অসংগতির কারণে মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

বৈধ ঘোষণার পর নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার পক্ষ থেকে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে করা আপিলের মাধ্যমে আইনি প্রক্রিয়ার সাফল্য এসেছে। এ সিদ্ধান্তের সঙ্গে নির্বাচন কমিশনের বিচারবোধ এবং আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা প্রমাণিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD