Logo

ঢাকায় জামায়াত নেতার মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৯:২৭
ঢাকায় জামায়াত নেতার মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় মরদেহ উদ্ধার করা হয়েছে মোহাম্মদ আনোয়ার উল্লাহর (৬৫)। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ও হোমিও চিকিৎসক ছিলেন এবং শেরে বাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামীর রোকন ও পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্ব পালন করতেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে দুর্বৃত্তরা আনোয়ার উল্লাহর বাসার জানালার গ্রিল কেটে প্রবেশ করে। এ সময় ঘুমিয়ে থাকা আনোয়ার উল্লাহ ও তার স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করা হয়। চোরচক্র ঘর থেকে নগদ পাঁচ লাখ টাকা এবং ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

পরিবার ও স্বজনরা দাবি করেছেন, এটি শুধুমাত্র চুরি নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

বিজ্ঞাপন

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক জানান, চুরির সময় শ্বাসরোধের কারণে আনোয়ার উল্লাহ মারা যান। ঘটনার তদন্ত ও আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, মোহাম্মদ আনোয়ার উল্লাহ ইসলামী আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন। তিনি জীবনব্যাপী সমাজকল্যাণে নিয়োজিত ছিলেন এবং দেশের ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় বিশ্বাসী ছিলেন। তার নির্মম হত্যাকাণ্ডে আমরা একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পশ্চিম রাজাবাজার মসজিদ প্রাঙ্গণে আনোয়ার উল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ কুমিল্লার লাকসামে গ্রামে নিয়ে যাওয়া হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এবং বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের উপর হওয়া হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক। দ্রুত হত্যার কারণ উদঘাটন ও দায়ীদের গ্রেপ্তার না হলে জনগণের সরকারের প্রতি আস্থা ক্ষুণ্ণ হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD