Logo

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৮
তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময় হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন। বৈঠকে দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বিএনপির চেয়ারম্যানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতন্ত্র, মানবাধিকার এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

দলীয় সূত্র জানায়, এসব সাক্ষাতে পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD