Logo

ভোটারদের ভয় না পাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি, ২০২৬, ১৩:২৭
ভোটারদের ভয় না পাওয়ার আহ্বান নাহিদ ইসলামের
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা-১১ আসনের রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশে এই আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, “দীর্ঘ ১৬ বছর পর দেশে একটি নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে রকম একটি পরিবেশ থাকবে—এটাই আমরা প্রত্যাশা করি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয়, এ জন্য ভোটের দিন আমাদের কর্মীরা কেন্দ্রে কেন্দ্র গিয়ে পাহারা দেবে।

অনেকে মামলার হুমকি দিচ্ছে জানিয়ে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনের ১০ দলীয় ঐক্যের এই প্রার্থী বলেন, সমর্থকরা ১২ ফেব্রুয়ারি তাদের রায় জানাবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD