Logo

ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: ডা. শফিকুর রহমান

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:২৬
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো:  ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের সম্মান এবং মর্যাদা নিশ্চিত না করলে সমাজ এগোতে পারবে না। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে নারীদের মাথার ওপর তুলে মর্যাদা দিয়ে রাখা হবে।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার পৌর শহরের বাহারছড়ায় মুক্তিযোদ্ধা (গোলচক্কর) মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের ক্ষমতায় আসার মূল লক্ষ্য ন্যায় প্রতিষ্ঠা এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা দেওয়া।

ডা. শফিকুর রহমান বলেন, "১৩ ফেব্রুয়ারি থেকে দেশবাসী নতুন বাংলাদেশ পাবে। আমরা সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার্স পর্যায়ের ফ্রি পড়াশোনার ব্যবস্থা নিশ্চিত করব।" তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি শুধু নির্বাচন নয়, ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর এবং জুলাই যোদ্ধাদের প্রত্যাশা পূরণের সুযোগ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “কক্সবাজারের আসনগুলোতে ১১ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিলে জেলায় সুশৃঙ্খল পর্যটন উন্নয়ন সম্ভব হবে। শিক্ষিত যুবকদের হাতে কাজ তুলে দিয়ে তারা দেশের জন্য প্রমাণ করবে যে, তারা এগিয়ে যেতে পারে।”

সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারি সভাপতিত্ব করেন। সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, জেলা ও উপজেলা জামায়াত, ১১ দলীয় জোটের স্থানীয় নেতা এবং জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন। কক্সবাজার-১, ৩ ও ৪ আসনের প্রার্থীরা সমাবেশে অংশ নেন এবং নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।

বিজ্ঞাপন

সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে দলীয় ব্যানার ও ফেস্টুন নিয়ে জমায়েত হয়। স্লোগান ও সংগীতের মাধ্যমে সমাবেশ পুরো এলাকাকে প্রাণবন্ত করেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD