গ্যাঞ্জাম চাইলে পরিস্থিতি কন্ট্রোলে থাকবে না: নাসীরুদ্দীন

ঢাকা-৮ আসনের জামায়তে ইসলামী সমর্থিত এনসিপির মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সতর্ক করে বলেছেন, ভোটে অস্থিতিশীলতা বা গ্যাঞ্জাম সৃষ্টির চেষ্টা করা হলে পরিস্থিতি প্রশাসনের কন্ট্রোলে থাকবে না।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন।
তিনি বলেন, আমার ভোটাররা মূলত ‘জেন-জি’। তারা শাপলাকলিতে বড় উৎসবমুখরভাবে ভোট দিতে আসছে। যদি কেউ গ্যাঞ্জাম করতে চায়, তারা সেই পরিস্থিতিতে চলে যাবে। তখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। গণঅভ্যুত্থানের সময়ও এমনটি হয়েছিল।
বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জেন-জিদের ক্ষ্যাপাবেন না। তাদের সুষ্ঠুভাবে ভোট দিতে দিন। নারীরা দলে দলে কেন্দ্রে আসছেন। তাদের সঙ্গে কোনো ঝামেলা হবে না।
তবে তিনি সতর্ক করে বলেন, যদি কেউ অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাকে শক্ত হাতে দমন করা হবে। তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হবে।
প্রার্থী আরও বলেন, যদি আমাকে ভোট দেন, সেই ভোট আসলে আমার নয়, বরং ওসমান হাদি ভাইয়ের বিজয়ের জন্য। আমার বিজয় হলে সেটি তার বিজয় হিসেবে গণ্য হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের উৎসাহের কথা তুলে ধরেন, বলেন, জেন-জিদের যে ভালোবাসা পাচ্ছি, তা আমাকে প্রেরণা দিচ্ছে। তারা রাত জেগে আমার জন্য কাজ করেছেন এবং ভোট দিতে আসবেন।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, যদি নির্বাচনে কোনো কারণে হেরে যাই, তবে আমি আরও দ্বিগুণ পরিশ্রম করব। যাদের উপর হামলার চেষ্টা হয়েছিল, তাদের আমি মাফ করে দিয়েছি। ইনশাআল্লাহ, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।








