Logo

বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ চলছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ, ২০২৬, ১৩:২২
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ চলছে
ছবি: সংগৃহীত

ঢাকা জেলা ও দেশের বিভিন্ন বিভাগের সংসদ সদস্যদের নিয়ে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর এবং ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। বিকেলে সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন।

শনিবার সকালের এই পর্বে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সিনিয়র নেতা ওসমান ফারুক প্রমুখ।

বিজ্ঞাপন

শুক্রবার দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য অংশ নেন।

কর্মশালায় অংশ নেওয়া একজন সদস্য জানিয়েছেন, মূল উদ্দেশ্য হলো দলীয় সংসদ, সংসদের বিধি-বিধান এবং কার্যপ্রণালী সম্পর্কিত ধারণা প্রদান করা। এটি নতুন ও নির্বাচিত সদস্যদের জন্য শিক্ষামূলক ও পরিচিতিমূলক কর্মসূচি।

বিজ্ঞাপন

আগামী ১২ মার্চ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে বেলা ১১টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৩ ফেব্রুয়ারি এই অধিবেশন আহ্বান করেছেন।

এয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জন সংসদ সদস্য জিতেছে, যার মধ্যে ১৪৬ জন নতুন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD