Logo

আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ২০:৪৭
আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ ও সারা বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য।

ডা. শফিকুর রহমান লিখেছেন, বাংলাদেশের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা প্রয়োজন, যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান এবং নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবেন। তিনি কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর করার ওপরও গুরুত্বারোপ করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেছেন, নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে দৃঢ় অবস্থান নিতে হবে। একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর জন্য সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি।

জামায়াত আমিরের মতে, নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে। ধর্ম, মত ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নারী আমাদের সম্মান ও সহযোগিতার দাবিদার।

বিজ্ঞাপন

স্ট্যাটাসের শেষে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি নারী নিরাপদ, সম্মানিত এবং সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD