Logo

আসিফ মাহমুদের এক শব্দের স্ট্যাটাস ভাইরাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ২০:৫৬
আসিফ মাহমুদের এক শব্দের স্ট্যাটাস ভাইরাল
আসিফ মাহমুদ | ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক শব্দের পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৭:২৩ মিনিটে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। এই সংক্ষিপ্ত স্ট্যাটাসটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। পোস্টটি ৭০ হাজারের বেশি রিঅ্যাকশন, প্রায় ৪ হাজার মন্তব্য এবং তিন শতাধিক শেয়ারের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে গ্রেপ্তারের সঙ্গে তার স্ট্যাটাসের সরাসরি সংযোগ আছে কি না, তা তিনি স্পষ্ট করেননি।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) শনিবার (৭ মার্চ) রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

এসটিএফ জানায়, গোপন ও বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে জানা যায়, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও অন্যান্য গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত তারা ভারতে পালিয়ে গিয়েছিলেন। এছাড়া তারা সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন স্বীকার করেছেন যে, তারা শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যা করে মেঘালয় সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করার পর তারা শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় পৌঁছান।

বিজ্ঞাপন

এসটিএফ জানায়, গ্রেপ্তারের পর তাদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এছাড়া আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এই ঘটনার প্রেক্ষিতে আসিফ মাহমুদের সংক্ষিপ্ত পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা একদিকে গ্রেপ্তারের খবরের সঙ্গে মানুষের আনন্দ প্রকাশ করছে এবং অন্যদিকে রাজনৈতিক ও সামাজিক আলোচনা তীব্র করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD