ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে জুলাই-এর চেতনা ভুলে গেছে সরকার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোটের ফলাফল ‘ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় আসার পর বিএনপি সরকার জুলাই আন্দোলনের মূল চেতনা ভুলে গেছে। জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে এবং আগামী নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে।
বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর একে স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সামনে অনুষ্ঠিতব্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করবেন।
আরও পড়ুন: আসিফ মাহমুদের এক শব্দের স্ট্যাটাস ভাইরাল
বিজ্ঞাপন
রমজানের গুরুত্বের কথাও তুলে ধরে তিনি বলেন, পবিত্র কোরআন রমজান মাসেই নাজিল হয়েছে। এটি শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, বরং মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কোরআনের নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকওয়াবান ও সৎ ব্যক্তিদের নিয়োগ দিলে সমাজে অন্যায়-অবিচার ও দুর্নীতি অনেকটাই কমানো সম্ভব। ওসি, ডিসি, এমপি ও মন্ত্রীসহ দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা যদি ন্যায়পরায়ণ হন, তাহলে সমাজে অনিয়মের সুযোগ কমে আসে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ইসলামী মূল্যবোধের পক্ষে একটি জনমত তৈরি হয়েছিল এবং মানুষ সেই অনুযায়ী ভোটও দিয়েছিল। কিন্তু সেই ভোটের ফলাফল বাস্তবে দেখা যায়নি।
বিজ্ঞাপন
বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর সভার সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য দেন মাওলানা ফখরুদ্দিন খান রাজী, মাস্টার আব্দুল মান্নান, মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল এবং মাওলানা মতিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি নেয়ামুল হাসান নাঈম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভার সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক।
বিজ্ঞাপন
গোলাম পরওয়ারের বক্তব্যে প্রতিফলিত হয়েছে নির্বাচনী স্বচ্ছতা, ইসলামি মূল্যবোধের প্রতিষ্ঠা এবং দায়িত্বশীল নেতৃত্বের গুরুত্ব, যা স্থানীয় ও জাতীয় রাজনীতিতে মুসলিম জনমতের ভূমিকা ও সমাজের ন্যায়েরক্ষা নিয়ে জোর দৃষ্টি দিয়েছে।








