Logo

হাসনাত এমপি না হলে মানুষ জানতেই পারত না সরকার খেজুর দেয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৬, ১৫:১৪
হাসনাত এমপি না হলে মানুষ জানতেই পারত না সরকার খেজুর দেয়
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু মন্তব্য করেছেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিষয়টি সামনে না আনলে সরকার যে জনগণের জন্য খেজুর সরবরাহ করে—তা অনেকেই জানতে পারত না।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার ওই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, হাসনাত আবদুল্লাহ এমপি না হলে সরকার যে খেজুর দেয়, সেটি সাধারণ মানুষ জানতেই পারত না। এমনকি খেজুর পেলেও অনেকেই হয়তো মনে করত, সেগুলো স্থানীয় কোনো নেতার পক্ষ থেকে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রমজান মাসকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের মাধ্যমে খেজুর বিতরণের একটি বিষয় সামনে আনেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বিষয়টি প্রকাশ্যে আসার পর তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

ডা. মাহমুদা মিতুর মন্তব্যের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে সরকারের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির প্রসঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক বক্তব্য হিসেবে ব্যাখ্যা করছেন।

বিজ্ঞাপন

রমজান মাসে সাধারণ মানুষের কাছে খাদ্যসামগ্রী বা সহায়তা পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগ প্রায়ই সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। তবে এসব সহায়তার উৎস সম্পর্কে জনগণের মাঝে পরিষ্কার ধারণা থাকে কি না—সেই প্রশ্নও নতুন করে আলোচনায় এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD