Logo

নতুন আসছি তো, ছোটখাটো ভুল হয়েই যায়: গয়েশ্বর চন্দ্র রায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৫:১১
নতুন আসছি তো, ছোটখাটো ভুল হয়েই যায়: গয়েশ্বর চন্দ্র রায়
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বুধবার (১২ মার্চ) প্রথম অধিবেশন এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামের ওপর নির্ধারিত আলোচনা শেষ হওয়ার পরও বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় কথা বলতে চাইলে তাকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নতুন আসছি তো, ছোটখাটো ভুল হয়েই যায়।

তিনি আরও জানান, আগে নির্ধারিত খালেদা জিয়া বিষয়ক আলোচনার সঙ্গে সংযুক্ত কিছু বিষয় ঠিকমতো শুনতে পাননি, কারণ স্পিকারের মাইকের অডিওতে সমস্যা ছিল।

বিজ্ঞাপন

সংসদে গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্য শুরু করেন, কাদম্বিনী মরিয়া মরিয়া প্রমাণ করল, কাদম্বিনী মরে নাই। বেগম খালেদা জিয়া মরিয়া প্রমাণ করিল, তিনি মরে নাই।

এরপর স্পিকারের দিকেও ইঙ্গিত করে বলেন, আমরা এখন জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা করছি। বেগম খালেদা জিয়ার ওপর আলোচনা শেষ হয়েছে। আপনি কি জুলাই নিয়ে কিছু বলবেন?

বিজ্ঞাপন

এ সময় গয়েশ্বর বলেন, মাননীয় স্পিকার, আমরা পূর্ব অবগত না। আর নতুন আসছি তো, ছোটখাটো ভুল হয়েই যায়। আর আপনাদের মাইকেও ভালো ডিস্টার্ব আছে, সবকিছু শুনতে পাই না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD